দত্তপুকুরে বিজেপির গোষ্ঠী কোন্দল আক্রান্ত মন্ডল সভাপতি - The News Lion

দত্তপুকুরে বিজেপির গোষ্ঠী কোন্দল আক্রান্ত মন্ডল সভাপতি

 


দি নিউজ লায়নঃ   দত্তপুকুরের রেলগেট সংলগ্ন রাস্তার ধারে দোকান বসানো নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর গন্ডগোলে ব্যাপক উত্তেজনা ছড়ালো। আমডাঙ্গা ৪ নম্বর মন্ডলের সভাপতি জয়দেব পালের ওপর হামলা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। স্থানীয় সুত্রে জানা গেছে  ঘটনার সূত্রপাত দত্তপুকুর ১ নম্বর রেলগেট সংলগ্ন রাস্তার ধারে বেশ কয়েকটি   দোকান বসানোকে কেন্দ্র করে।


 কারা কাটার দোকান বসাবে সেই নিয়ে বিজেপির দুটি গোষ্ঠীর মধ্যে রবিবার রাতে ব্যাপক সংঘর্ষ বেধে যায় দুপক্ষই বাস লাঠি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে জখম হন বিজেপির মন্ডল সভাপতি সহ আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশবাহিনী। নামানো হয় র‍্যাফ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে যদিও মুখ বাঁচাতে বিজেপি সোমবার দাবি করে তৃণমূল নাকি তাদের সমর্থকদের উপর হামলা চালিয়েছে যদিও অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


 তৃণমূল নেতা গোপাল কাঞ্জিলালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই গন্ডগোল।পুলিশ তদন্ত করলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে।' পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে কারা হামলা চালালো খতিয়ে দেখা হচ্ছে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.